“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ

ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ, আমার মাওলাধন,
ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ।।

এই ভব শ্মশানে আমায় রেখে একা প্রাণ,
তুমি হলে অন্তর্ধান,
চৌদিকেতে ভূতের বাসা ত্রাসে বিকম্পিত মন।।

জগত যাতনা-রূপী দানবের দল,
তারা বড়ই চঞ্চল,
মানতে চায় না দোহাই-ধর্ম করল মোরে জ্বালাতন।।

পাব আশে যোগীর বেশে দেশ দেশান্তর
ঘুরে হয়েছি কাতর,
বৃথায় জনম গেল পেলাম না রে দরশন।।

সুদূর সমুদ্র পাড়ে দিলা বনবাস,
তবু ছাড়িনি কো আশ,
একদিন হবে গো তোমার কৃপা সিন্ধুর উথলন।।

মহা অপরাধী আমি করেছি স্বীকার,
তুমি দয়ার ভাণ্ডার,
ক্ষমা কর অপরাধ কর কৃপা বিতরণ।।

মোর দুঃখে পশুপাখি করেছে রোদন,
তোমার গলে নাকি মন,
ছেজদা কবুল কর করিমের নিবেদন।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা

  • Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
শাহ আব্দুল করিম

নাও যে গাঙে ডোবে না

  • Sub Title: ওরে মাঝি খবরদার
দুর্বিন শাহ

মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি

  • Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি
রাধারমণ দত্ত

হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম

  • Sub Title: ও তোর পূর্ণ হবে মনোবাঞ্ছা লিও হরিনাম
কবিয়াল রমেশ শীল

গাও মন দিবা নিশি গাউছুল আজম

  • Sub Title: গাউছুল আজম মাইজ ভাণ্ডারী
মাইজভাণ্ডারী গান

মাইজভাণ্ডারে কী ধন আছে

  • Sub Title: চামড়ার চোখে দেখবি না
হাসন রাজা

আমি তুর কাঙ্গালিনী এগো মনমোহিনী

  • Sub Title: তুমি বিনে যত দেখি সকলই ফানী
রাধারমণ দত্ত

গউর এ যে প্ৰেম করিল

  • Sub Title: শ্রীরূপাদি ছয় গোস্বামী চণ্ডীদাস আর রজাকিনী
রাধারমণ দত্ত

আমার জীবনের সাধ নাই গো সখী

  • Sub Title: দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই
কবিয়াল রমেশ শীল

সাধনে কায়দা জানা চাই

  • Sub Title: বে কায়দায় করিলে সাধন মাওলা রাজী নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন