কোথা হতে এলো টেডি জমানা
ছেলে মেয়ে নারী-পুরুষ
টেডি ছাড়া দেখি না।।গরিবের দুই একটা ছেলে
স্কুলে পড়িতে দিলে
সিক্স সেভেন পাশ করিলে
স্কুলে যাইতে চায় না
ছেলে পাইল টেডি সেন্ট
কিনতে চায় কোট আর প্যান্ট
হতে চায় টেডি জেন্টুলম্যান
না হইলে আর চলে না।।বাবার টাকার শ্রাদ্ধ করি
কিনে চশমা স্যুট আর ঘড়ি
সারশূন্য বাবুগিরি
বেশিদিন থাকে না
মুখে স্নো, আলতা ঠোঁটে
ঘড়ি-চশমা-কোটে-প্যান্টে
পার্কার ফাউন্টেনপেন বুকে
বাহাদুরির সীমানা।।মাথার চুলে মডার্ণ কাটিং
কথা কইতে পরে জার্কিং
টাই স্যুটে আছে ফিটিং
পকেটে নাই চার আনা
সত্য-মিথ্যা-গপগুজুরি
ব্ল্যাক-মার্কেটিং জুয়াচুরি
বিশ্ববিজ্ঞান শিখল ভারি
ধর্ম বিশ্বাস করে না।।মাতাপিতা তাই দেখিয়া
টেডি মেয়ে করায় বিয়া
তরুণী বধূ পাইয়া
আনন্দ আর ধরে না
ইংরেজি মুখে দুইজনার
ফাদার-মাদার-ব্রাদার-সিস্টার
সকলে লাগে চমৎকার
দেখে টেডি জমানা।।সাহেব যান টাউনে বেড়াইতে
মেম সাহেবকে নেন সঙ্গেতে
ট্রানজিস্টার দেন বিবির হাতে
আহ্লাদে হলো আটখানা
মানিব্যাগ সাহেবের কাঁধে
হলেন চাকর মনসাধে
এইভাবে কিছুদিন বাদে
টাকা-পয়সায় ধরে না।।পড়িলেন বেকার সমস্যায়
চাকুরি না বিদ্যায় কুলায়
কেপস্টেন সিগারেট
লাক্স সাবান আর সুগন্ধী তেল জুটে না
দুর্বিন শাহ কয় এসব ছাড়ো
ইসলামের পথ স্মরণ করো
চাষার কাজে লাঙল ধরো
কোনো চিন্তা রবে না।।
কোথা হতে এলো টেডি জমানা
- Sub Title: ছেলে মেয়ে নারী-পুরুষ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
- Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা
- Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে
- Sub Title: বাণী তার বুঝি না রে ভরে মন বেদনাতে
ট্যাংরা তবু কাটোন যায়
- Sub Title: মাগুর মাছে ক্যাতক্যাতায়
এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী
- Sub Title: একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
কে রঙ লাগালে বনে বনে
- Sub Title: ঢেউ জাগালে সমীরণে
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি
কারে সুধাই আজ সে কথা
- Sub Title: কি সাধনে পাবো তারে
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
- Sub Title: নাও বাইয়া যাও রে
মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
- Sub Title: মধুর স্বরে আর বাইজ না ধু
বাংলা
English 
Comments