“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নাও যে গাঙে ডোবে না
নাও যে গাঙে ডোবে না
  • Sub Title: ওরে মাঝি খবরদার

নাও যেন গাঙে ডোবে না
ওরে মাঝি খবরদার
খবরদার হুঁশিয়ার
আছে ছয় ডাকাইতের অত্যাচার।।

এই ভবের বাজারে আইলায়
হয়ে দোকানদার
কেউ হাসে কেউ কাঁদে
পাগলের বাজার রে।।

নাম সম্বলে বাও রে তরী
থেকে হুঁশিয়ার
দিন যাইতেছে সামনে আছে
বিষম অন্ধকার রে।।

বেলা গেল সন্ধ্যা হলো
দেয়ায় মারল ডাক
মধ্য গাঙে গিয়া মাঝির
নৌকায় মারল পাক রে।।

সামিউন বাসির আল্লা
সব দেখে সব শোনে
যারে করিবে পার
মনে মনে জানে রে।।

নৌকায় বসে আবদুল করিম
ভাবে মনে মনে
অকূল নদীর কূল কিনারা
পাব কত দিনে রে।।

অগ্রন্থিত গান-১

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

করে কামসাগরে এই কামনা
করে কামসাগরে এই কামনা

করে কামসাগরে এই কামনা

  • Sub Title: দান করিয়ে মধু কুলের কুলবধূ
ও কোন বনে গো কোন বনে
ও কোন বনে গো কোন বনে

ও কোন বনে গো কোন বনে

  • Sub Title: কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন