“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কইতে দুঃখে হৃদয় ফাটে
কইতে দুঃখে হৃদয় ফাটে
  • Sub Title: হায় রে কারবালার মাঠে

কইতে দুঃখে হৃদয় ফাটে
হায় রে কারবালার মাঠে
হায় হায় শব্দ উঠে সারা দুনিয়ায়।।

শয়তানের ধোঁকায় আপন বিবি জায়েদায়
দুধ কোরমার সাথে জহর হাসানকে খাওয়ায়
এলাহি আলমিন হইয়া কঠিন
আগুন লাগাইল গো শহর মদিনায়।।

কাসিম বিয়ার দুলাহা শহিদ হইলা
হায় রে মহরমে এই দাস্ত-কারবালায়
সখিনার কানে কান্দে ত্রিভুবনে
ফেরেস্তায় কান্দে গো আরশ মহল্লায়।।

হোসেন তাড়াতাড়ি শিশুকে কোলে করি
ফোরাতে চলে গেলেন জল আনিবার দায়
কাফের-বেদ্বীন হইয়া কঠিন
মারিল কেদঙ্গ তীর শিশুর কলিজায়।।

হোসেনের গলায় খঞ্জর চালায়
সীমার কমিনা ওই দাস্ত-কারবালায়
সেদিন দুনিয়ায় রব উঠে হায় হায়
লহু উঠিল গো আকাশের গায়।।

মা খাতুনে জান্নাত উঠাইলেন হাত
খোদাতায়ালার আরশ টেনে আনতে চায়
হইল এ ঘটনা কেউ জানে কেউ জানে না
বারণ হইল এইমাত্র বলে দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অচিন দেশের মাঝি ভাই
অচিন দেশের মাঝি ভাই

অচিন দেশের মাঝি ভাই

  • Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
কাইন্দ না রাই পাগল হইয়া
কাইন্দ না রাই পাগল হইয়া

কাইন্দ না রাই পাগল হইয়া

  • Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন