বন্ধু কোথায় রইলে ও আমারে
শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারীশ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
বন্ধু কোথায় রইলে ও আমারে ছাড়িয়া-রে।
দিল ঈমানে জানি তুমি রহিম রহমান,
ধনি আর দরিদ্র তোমার কাছে এক সমান,
পুণ্যবান পাপীরে সদা সমান কর দয়া।
আমি এ অধীন জনে চাওনা ফিরিয়া।।(বন্ধুরে) যে দেশে নাই চৈত্র মাস আর নাই সোমবার,
সেই দেশে বসতি করি বাসনা আমার,
চৈত্র মাসের বাইশ তারিখ আর সোমবার পাইয়া,
অসময়ে গেলা ছাড়ি বুকে শেল মারিয়া।।(বন্ধুরে) তোমার আশ্রিতা আমি গাছে যেন লতা,
প্রাণ খুলে বলিতাম কত দুঃখের সুখের কথা,
কত আশা করেছিলাম তোমারে পাইয়া।
বিনা দোষে গেলে মোরে সাগরে ভাসাইয়া।।(বন্ধুরে) যে দিনে তোমার রূপ হেরিলাম নয়নে,
মুহুর্মুহু রূপ রাশি ভাসে আমার মনে,
নগরের ভিখারি সাজি তোমার নাম নিয়া,
রমেশের প্রাণ শান্ত কর দরশন দিয়ারে।।
বন্ধু কোথায় রইলে ও আমারে
- Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
- Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
লীলাময় কার সাধ্য বুঝতে পারে
- Sub Title: নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা
আমার অন্তরায়, আমার কলিজায়
- Sub Title: প্রেমশেল বিন্দিল গো
মাওলা তুইরে তুই
- Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই
ঐ আইল ঐ আইল আমার সঙ্কীর্তনের গৌর রায়
- Sub Title: নামের ধ্বনি প্ৰেমধ্বনি মধুর ধ্বনি শুনা যায়
প্রিয়ার ছলনা কঠিন
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন
আমার ধানে হয় না খই
- Sub Title: এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইর্যা থই
সোনার বাংলা হইল রে স্বাধীন
- Sub Title: বাংলাদেশ হইল জয়
কত আদরে আদরে
- Sub Title: শ্যাম সুয়াগী রসিক নাগর মিলিল দুইজনে
তার ঘরে থাকা বিষম দায়
- Sub Title: প্রেমের বাতাস লাগলোরে যার গায়
সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
- Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি
- Sub Title: জলের ভিতরে শ্যামরায় ধু
বাংলা
English 