“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই যে সংসারে, প্রভু কও তারে
এই যে সংসারে, প্রভু কও তারে
  • Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ

এই যে সংসারে, প্রভু কও তারে
অতি কৌশল করে, গড়েছে মানুষ।।

মানুষ আছে ব্যাপিয়া, দুনিয়া জুড়িয়া
দেখো তাল্লাশিয়া, কার আছে রে হুঁশ
মানুষ চিনো নয়নে, ধরো যাইয়া চরণে
চিনে মরিও না কেউ, হইয়া বেহুঁশ।।

আগে চিনো আপনারে, সুহৃদয় অন্তরে
পাবে সে নিরাকারে, মনে হবে হুঁশ
গুরুর পদে ধরো যদি, পাবে সে ভেদবিধি
দেহাতে নিরবধি ছুটিবে কার্তুশ।।

আত্মস্বরূপেতে, দেখিবে নিরালাতে
সর্বদায় মনেতে, হইবে আক্রোশ
ব্রহ্মজ্ঞানের ধারায়, যাইয়া প্রেমতলায়
আনন্দমনে হও, সিদ্ধপুরুষ।।

ফুটিবে প্রেমফুল, মনপ্রাণ হইবে আকুল
ভ্রমরা দেখে যদি হইবে বেহুঁশ
দুর্বিন শাহ কয় চিনো তারে, সাকারে কি নিরাকারে
চিনিয়া আগে কেউরে, দিও না রে দোষ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে

সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে

  • Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
ওগো সঁওতালি ছেলে
ওগো সঁওতালি ছেলে

ওগো সঁওতালি ছেলে

  • Sub Title: শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন