রসময় করে প্রেমাসিন্ধু মথন
সজল উজ্জ্বল রসের মিলন
মদনমোহন হলেন গৌরাঙ্গ।। ধু।।রূপেতে স্বরূপ মিশাইয়ে
দুই অঙ্গে হইয়ে ত্ৰিভঙ্গ।। চি।।
অষ্টবিংশ চতুবৰ্গে
রাধার প্ৰেম অনুরাগে
জীবের ভাগ্যে ব্রজলীলা সাঙ্গ
রাইরূপে শ্যামঅঙ্গ
চাই যে সদা রাধা প্ৰেম প্রসঙ্গ।। ১।।
রাধা প্রেমে মাতোয়ারা
দুই নয়নে জল ধারা
ভবের নাটরা করে কত রঙ্গ৷
হরি হরি রাধা বৈলে ধুলায় লুটে সোনার অঙ্গ।। ২।।
ভক্তগণ সনে মহাপ্ৰভু রাত্র দিনে
রাধা প্ৰেমরসের তরঙ্গে
শ্রীরাধারমণের আশ
পাইতে গোরাচান্দের সঙ্গ।। ৩।।
রসময় করে প্রেমাসিন্ধু মথন
- Sub Title: সজল উজ্জ্বল রসের মিলন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমারে করগো উদ্ধার
- Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
আমারে করো জীবনদান
- Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
- Sub Title: কতই রঙ্গে শ্যাম দাড়াইয়াছে খেইড় কদমতলে
তারে তারে গো সই খোঁজ করিও তারে
- Sub Title: মনের মানুষ বিরাজ করে হৃদয় মণিপুরে ধু
দুখ কইয়ো গো
- Sub Title: চান্দ-মন্দিরে নিরলে নিয়া
যাবে যদি মন সহজ ভাবের দেশে
- Sub Title: অধর মানুষ বিরাজ করে সহজ রসে চি
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
- Sub Title: কর্তার ইচ্ছা কর্ম চলে
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
- Sub Title: ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে
আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
- Sub Title: কে যে দাড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে ধু
ভুলব না ভুলব না বলি
- Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
না জেনে করণ কারণ কথায় কি হবে
- Sub Title: কথায় যদি ফলে কৃষি
বাংলা
English 
Comments