তমালডালে বসে কোকিলা
ডাকরে কুহু সুরে
ডাক শুনিয়া প্রাণ বিঁধে রে।।কুহু কুহু ডাক শুনিয়া
পোড়া প্রাণ উঠে জ্বলিয়া
কোকিলা রে
দুঃখ কারে যাই জানাইয়া
প্রাণবন্ধু নাই ঘরে।।কোকিলা তোরে করি মানা
কুহু স্বরে আর ডাকিও না
কোকিলা রে
দুঃখিনীরে কাঁদাইও না
বলি রে বিনয় করে।।আমি কাঁদি যার আশে
সে রইয়াছে কোন দেশে
কোকিলা রে
উড়ে তুমি যাও তল্লাশে
এ সংবাদ বলো তারে।।বন্ধুরে করাইয়া স্মরণ
তোর দুর্বিন শাহর কাছে মরণ
কোকিলা রে
মরণকালে দেয় যে চরণ
কুলনাশিনী দাসীরে।।
তমালডালে বসে কোকিলা
- Sub Title: ডাকরে কুহু সুরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
মুর্শিদ সুরতে খোদা বর্তমান
- Sub Title: খোদে খোদা আদম জাদা
আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
- Sub Title: কালারে কালো কালিন্দী-কূলে
নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
- Sub Title: পূর্ণিমা চাঁদেরে পেয়ে
শুদ্ধ প্রেমরসিক বিনে কে তারে পায়
- Sub Title: যার নাম আলেক মানুষ আলেকে রয়
ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না
- Sub Title: বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও
- Sub Title: বন্দী প্রাণ মন হোক উধাও
মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন
- Sub Title: মলিন বসন ছাড়ো সখী পরো আভরণ
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
গুরু বস্তু চিনে নে না
- Sub Title: অপারের কাণ্ডারি গুরু
আগে জান না রে মন
- Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ
নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে
- Sub Title: শুনে আলী কহিছে তখন, দেখে এলেন আল্লা কেমন
মেয়ারাজের কথা শুধাবো কারে
- Sub Title: আদম তোমার নিরাকার মিথ্যা
বাংলা
English 
Comments