মুর্শিদ সুরতে খোদা বর্তমান
খোদে খোদা, আদম জাদা
পয়দা সুরতে ইনসান।।মন রে-
মুর্শিদকে খোদা জানিলে
শরিয়তে কাফের বলে
খোদা হতে জুদা জানলে
হবে মকরুমের সমান
দুই রাস্তার মধ্যের রাস্তা
চিনিয়া করো ব্যবস্থা
তা না হলে দিবে খাস্তা
পাবে না তার সন্ধান।।মন রে-
লক্ষ কোটি সুরত লইয়া
কুল্লে সাইন মোহিত হইয়া
ভুলের জালে ঘেরাও দিয়া
রহিয়াছে অন্তর্ধ্যান
মুর্শিদের উসিল্লা করি
করিতেছে লুকোচুরি
ইলাহিল ওয়াছি আল্লা
কোরানে আছে প্রমাণ।।মন রে-
গেলে হাসরের বিচারে
দেখা দিবেন পরোয়ারে
কোন সুরতে চিনবে তারে
কে তোরে দিবে নিশান
তাই বলি মন কথা ধরো
বরজকে নিশানা করো
তাত মাইন্না ক্বলব পড়ো
সাক্ষ্য দিতেছে কোরান।।মন রে-
ভবে থাকতে লও চিনিয়া
নইলে তুই হাশরে গিয়া
যাবে তারে খোদা কইয়া
মিছে হবে পেরেশান
যে জনে মুর্শিদ ধরে না
খোদায় কয় আমায় পাবে না
দুর্বিন শাহ কয় তার কাণ্ডারি
সর্বদা রবে শয়তান।।
মুর্শিদ সুরতে খোদা বর্তমান
- Sub Title: খোদে খোদা আদম জাদা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
- Sub Title: যার কারণে নিশিদিনে নয়নে বয় ধারা গো
ঐ নাম লও জীব
- Sub Title: রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে চি
আজি এ নিরালা কুঞ্জে আমার
- Sub Title: বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে
হাঁচ্ছোঃ!- ভয় কী দেখাচ্ছ
- Sub Title: ধরি টিপে টুঁটি মুখে মারি মুঠি-
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধাম
- Sub Title: বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম
ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া
- Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া
তোমার আনন্দ ওই গো
- Sub Title: তোমার আনন্দ ওই এল দ্বারে এল এল এল গো ওগো পুরবাসী
ও কি এল, ও কি এল না, বোঝা গেল না
- Sub Title: ও কি মায়া কি স্বপনছায়া ও কি ছলনা
আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চরণে
- Sub Title: বন্ধু রে তোমার আমার সরল পিরিতি
এত দিন পরে সখী, সত্য সে কি হেথা ফিরে এল
- Sub Title: দীনবেশে ম্লানমুখে কেমনে অভাগিনী
বাংলা
English 
Comments