বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
বিপদে তরাইয়া লইও যদি মনে লয়।।নামটি সত্য সার, মুর্শিদ নামটি সত্য সার
নাম স্মরণে বিপদ নাশে ঘুচে অন্ধকার
নামের জলে পাষাণ গলে দিয়াছ তার পরিচয়।।ইচ্ছার উপর ভার, তোমার ইচ্ছার উপর ভার
মনে লয় ডুবাইয়া মারো নইলে করো পার
নাম লইয়া দিয়াছি সাঁতার, অকূলে পাইতে আশ্রয়।।ও ভক্তির বাদাম দিয়া, মুর্শিদ ভক্তির বাদাম দিয়া
কতই জনা পার হইয়া যায় নামের সারি গাইয়া
দুর্বিন শাহ রইল চাইয়া নাম শুনে ভরসা হয়।।
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
- Sub Title: রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
- Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
সুখের নিশি গেল ফুরাইয়া
- Sub Title: প্রাণসখি গো
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- Sub Title: ধরো চরণ ছেড়ো না
আমি কেবল ফুল জোগাব
- Sub Title: তোমার দুটি রাঙা হাতে
সাগর কুলের নাইয়া রে
- Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
আর নাই যে দেরি, নাই যে দেরি
- Sub Title: সামনে সবার পড়ল ধরা তুমি যে ভাই আমাদেরই
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো
- Sub Title: আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়
- Sub Title: কি হয়
ভরিয়া পরাণ শুনিতেছি গান
- Sub Title: আসিবে আজি বন্ধু মোর!
বাংলা
English 
Comments