“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন

ধন্যরে প্রেমিকগণ,
মাইজভাণ্ডারী প্রেমের মহাজন।
ত্রিজগতে যত প্রেমিক চুম্বে যার শ্রীচরণ।

তথা প্রেমেরি মেলা,
প্রেম তরঙ্গে সাঁতার কেটে করে খেলা।
দূর হয়ে যাও সরে দাঁড়াও যত অপ্রেমিকগণ।

শুধু প্রেমেরি কারণ,
মানবী দানবী কুল করেছে সৃজন।
কুরআনেতে খোদার বাণী হাদিসে কয় নবীধন।

প্রেমের এত ছলনা,
রব্বে আরিনি লনতারানী প্রেমের বাহানা।
(আবার) প্রেমস্বরে কারে করে ওদনো মিন্নি সম্বোধন।

যে দেয় প্রেমপথে বাঁধা,
রূমের প্রেমিকে তারে বলেছে গাধা।
প্রেমের মর্ম বুঝলনারে আলেমরূপী জাহেলগণ।

সে জন পাগল হতে হয়,
নপুংসকের কাছে যেবা প্রেমের কথা কয়।
প্রেমের মর্ম কি জানিবে বি.এ, এম.এ, বি.এল গণ।

কহে করিম লাচার,
প্রেম ছলে করে দিবেন ভবসিন্ধু পার,
প্রেমিক সুজন গাউসুল আজম মদন মোহন মাওলাধন।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সোনার মানুষ উদয় হইল গো নদীয়া পুরে

  • Sub Title: স্বয়ং মানুষ উদয় হইল শচীরানীর ঘরে
রাধারমণ দত্ত

আমি ডাকছি কাতরে

  • Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
শাহ আব্দুল করিম

আরে ও কৃষক মজুর ভাই

  • Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
শাহ আব্দুল করিম

মাথা নত করে আর বসব না ঘরে

  • Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
হাসন রাজা

আঁখি মঞ্জিয়া দেখ রূপ রে

  • Sub Title: আঁখি মঞ্জিয়া দেখ রূপ
রাধারমণ দত্ত

মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে

  • Sub Title: দেয় করতালি ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে ধু
মাইজভাণ্ডারী গান

বাপ থাকিতে এতিম ছেলে

  • Sub Title: না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে
কবিয়াল রমেশ শীল

দেখলেম এক পাগলের খেলা

  • Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
মাইজভাণ্ডারী গান

এসো এসো প্রাণ নাথ

  • Sub Title: তোমার জন্য সাজাইছি, ফুল শয্যা স্বযতনে
রাধারমণ দত্ত

তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে

  • Sub Title: এগো বাঁশির সুরে করিয়াছে পাগল রে-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন