গরিব নেওয়াজ হজরত শাহজালাল
বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
কাফিরকে করিলা পয়মাল।।বাবায় তুলেন কাফেরান করেন মুসলমান
উড়াইয়া দ্বীনের নিশান হইয়া খোশাল
বাবার মহিমা যত মুখে বলিব কত
আঁধারেতে যেন চন্দ্রে উজাল।।রাজা গৌড়গোবিন্দ বেদ্বীনে মারিলা পরানে
নামের গুণে হইয়া বেহাল
নামে আজান দিলা সাততালা ভাঙিলা
শহর বসাইলা শানে জুল্লে-জাল্লাল।।বাবার মহিমা অপার কতশত মাছ গজার
ইন্দিরার মাজার ঘরে পালে পাল
কবুতরের ধ্বনি শুনে শান্ত প্রাণি
আবে-জমজমের পানি আসে দুটা নাল।।কত সোনার মাছ ভাসে ইন্দিরার পাশে
দেখো না এসে কুদরতের কামাল
কুয়ার পানি খাইয়া রোগী আরোগ্য হইয়া
গেল চলিয়া মনে হইয়া খোশাল।।জৈন্তার পাহাড় হইতে জলের উপরেতে
পাথর ভাসাইয়া আপে আনিলা দয়াল
তুমি যে হজরত দেও আমায় মদত
দুর্বিন শাহ তব চরণের কাঙাল।।
গরিব নেওয়াজ হজরত শাহজালাল
- Sub Title: বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া
- Sub Title: গুরু আমি একজনা
প্রেমশেল বিন্ধিল কলিজায়
- Sub Title: মরি সে ব্যথায়
বাঁশি কোন বনে বাজায়
- Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
প্রাণ যায় গো যায়
- Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে
সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
- Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
যারে দেখলে জুড়ায় দুই আংখি
- Sub Title: শত আংখি দিল না রে বিধি কেন দিল দুই আংখিপ্ৰাণ
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে
- Sub Title: নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে মুছাবে কে
আজ রাধার শুভদিন মিলিল কানাই
- Sub Title: সজনী গো
সুবল বল বল চাই
- Sub Title: রাই কারণে বৃন্দাবনের সুবল আমি সদায় কান্দিয়া বেড়াই ধু
গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে
- Sub Title: তারকামণ্ডল চমকে মোতি রে
প্রভু গো, তুমি দয়াময়
- Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
গোষ্ঠে চল হরি মুরালী
- Sub Title: লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
বাংলা
English 
Comments