দুঃখ বিনে আর সুখ হইল না
দুঃখেরই কপাল গেল না চিরকাল
ঘটিল জঞ্জাল কী যন্ত্রণা।।জ্বলে প্রেমাগুনে দুঃখ উঠে মনে
এ ত্রিভুবনে ঔষধ মিলে না
ঔষধ জানিলে দেও তোরা আইনে
কোথায় গেল চলে ওই কালা সোনা।।ওই কালার কারণে নিশি জাগরণে
আকুল প্রাণে করি ভাবনা
ঠুকিয়া মাথা মিটাইব ব্যথা
এ ছাড়া প্রাণী আর রাখব না।।দেখিয়া তারে যাই যদি মরে
মিটিয়া যাবে মনের বাসনা
দেখিয়া নয়ান যায় যদি প্রাণ
জগতে রহিবে এ ঘোষণা।।না পাইয়া খবর হিয়া ঝরঝর
কাঁদিতেছে অন্তর বিষম যাতনা
খেলিতে পাশা মনে ছিল আশা
পাগল দুর্বিন শাহ কয় বিধি দিলো না।।
দুঃখ বিনে আর সুখ হইল না
- Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 86
বাউল গান এর নতুন প্রবন্ধ
গাউছুল আজম মাইজভাণ্ডারী রুহুল আশেকিন
- Sub Title: রুহুল আশেকিন
গান শুনিয়া চমকে উঠে প্রাণ
- Sub Title: কই যাওরে ভাটিয়াল নাইয়া
চিনো নিগো তুরা, চিনো নিগো তুরা
- Sub Title: হাসন রাজারে চিন নিগো তোঁরা
চিনলাম চিনলাম আমির ধন
- Sub Title: নানা রঙ্গের খেলা , জোড়ালি – রে
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে
- Sub Title: ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে
মন তুমি হরি বলবে কোনকালে
- Sub Title: রসরাঙ্গে কাটাইলে ধু
প্রেম শিখায়ে বধিলা পরানি
- Sub Title: তোমার প্রেম হৃদয়ে ধরি, নগরে বাজারে ফিরি
শুধু গৌরার প্রেমে মজে গো
- Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর
- Sub Title: ঝলমল করে রূপ অতি মনোহর ধু
লীলাময় কার সাধ্য বুঝতে পারে
- Sub Title: নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা
ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায়
- Sub Title: কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয়
বাংলা
English 