ডুবল জগৎ কাম নদীতে
নদীর তরঙ্গ দেখিয়া
মানুষ মরে ডুবিয়া
পারে না বেহুঁশ কূলে উঠিতে।।নদীর উজানে পাহাড়
কামেতে নাম তাহার
আসে রে জোয়ার
বিনা মেঘেতে।
জোয়ার দিলে ভাটা
পাড়ে লাগে ঘাটা
সাধু-ফকির যায়
লাই খেলিতে।।যে হয় বেপারি
অতি তাড়াতাড়ি
নৌকাটি ছাড়ে
জোয়ার আসিতে।
ধরে নৌকা উজান
থাকিয়া সাবধান
জোয়ার ঠেলিয়া
যায় কিনারাতে।।যখন উঠে তরঙ্গ
ধরি তিনটা রঙ
পানির লহরে চায়
পাড় ভাঙিতে।
যে হয় হুঁশিয়ার
হইয়া খবরদার
দুর্বিন শাহ কয়
পারে নৌকা বাঁচাইতে।।
ডুবল জগৎ কাম নদীতে
- Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 34
বাউল গান এর নতুন প্রবন্ধ
জাগো নারী জাগো বহ্নি-শিখা
- Sub Title: জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা
মধুর দেল-দরিয়ায় যে জন ডুবেছে
- Sub Title: ও সে সব খবরে জবর হয়েছে
রাধে গো তোমার কারণে
- Sub Title: জ্বলে মরি প্রেমাগুনে
নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
- Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
প্ৰাণ পাখীরে- আমারে ছাড়িয়া যাইও না
- Sub Title: তুমি মাটির পিঞ্জিরায় এতদিন থাকিলায়
নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে
- Sub Title: চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে ধু
গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি
- Sub Title: আইবো করি কই আমারে রাখিলো লালসাই
আমি তো নইরে আমার সকলই পর
- Sub Title: আমি আমার না
মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
- Sub Title: তাতে নাই মাটি আর হাওয়া
এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- Sub Title: হবিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে
বন্ধু রে তুই নিষ্ঠুর পাষাণ
- Sub Title: খুঁজিয়া না পাই তোমারে
বাংলা
English 
Comments