“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা

লীলাময়! কার সাধ্য বুঝতে পারে তোমার লীলা,
নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা।।

রূপের বাজার রূপের হাট,
রূপের নাট্য রূপের নট,
রূপের আখ্যা রূপের ব্যাখ্যা রূপেতে জগত উজালা।।

জগতের রূপাধিক্য,
তোমারি অস্তিত্বের সাক্ষ্য,
এক স্বামী গোপনে ছিলা, নানা রঙ্গে প্রকাশিলা।।

শেষে প্রেম মঞ্চে আসি,
ঘোমটার আড়ে মুচকি হাসি,
নায়ক-নায়িকা রূপে কত স্মৃতি জাগাইলা।।

করিয়ে দর্শন দান,
কারে করো শান্ত প্রাণ,
দারুণ বিচ্ছেদের বাণে কতজনে সংহারিলা।।

বারেকে হও রাধা কাণু,
যুগান্তরে লায়লা মজনু,
প্রেমরঙ্গে প্রেমতরঙ্গে জগতকে ভাসাইলা।।

নবীজীর পবিত্র বাণী,
ফর্মাইলেন ‘মানরাআনী ‘,
বুঝিলাম ইঙ্গিতে তুমি আসল কথা জানাইলা।।

সে মর্মের সার নিয়ে,
যুগে যুগে রং দেখায়ে,
বোগদাদ আজমীর হয়ে মাইজভাণ্ডারে দেখা দিলা।।

দু’জাহানের কেবলা কাবা,
গাউসুল আজম মাওলা বাবা,
জগত ত্বরালে, বল করিমেরে কি করিলা।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে

  • Sub Title: এরোপ্লেন উড়িয়া আইল বিস্কুটেরি ক্লাবেতে
কবিয়াল রমেশ শীল

জগতে এস্ক পরম ধন

  • Sub Title: এস্ক গুণে আল্লা নবীর মিলে দরশন
রাধারমণ দত্ত

চল কুঞ্জে যাই গো ধনী চল কুঞ্জে যাই

  • Sub Title: কুঞ্জে গেলে প্ৰাণনাথের দেখা কিবা পাই
কবিয়াল রমেশ শীল

আমি মাওলার আশায় দিন কাটাই

  • Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই
হাসন রাজা

রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে

  • Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে
রাধারমণ দত্ত

ললিতা বিশাখা শ্যামকে আনিয়া দেখা

  • Sub Title: প্ৰাণ যায় বিচ্ছেদের জ্বালায়
রাধারমণ দত্ত

আমার শ্যাম শুক পাখী

  • Sub Title: পাখী আয় আয় রে ধু
মাইজভাণ্ডারী গান

হৃদ বাগানে লাগছে আগুন

  • Sub Title: প্রেমের পবনে ভষ্ম আকাশে উড়ে নিল রে
হাসন রাজা

দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে

  • Sub Title: কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
শাহ আব্দুল করিম

শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়

  • Sub Title: এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন