গুণের ননদ লো- গুণের ননদ লো
তোর ভাই রইল বৈদেশে
থুইয়া গেল, আর না আইল
আমি রইলাম আসার আশে।।প্রেমের আগুন জ্বলে দ্বিগুন বসন্ত বাতাসে
কেউ যদি থাক দরদি যাও না গো তার তাল্লাশে।।পুরুষ ভ্রমরা জাতি নতুন ফুল পাইলে বসে
মধু খাইয়া যায় উড়িয়া আর কি গো ফিরে আসে।।আমারে গেল ছাড়িয়া যৌবনের আষাঢ় মাসে
উত্তাল তরঙ্গ নদী ঢেউ খেলে জলোচ্ছ্বাসে।।কাল মেঘে সাজ করেছে চন্দ্র লুকায় আকাশে
আমি নারী জ্বলে মরি সে থাকে পরবাসে।।দুর্বিন শাহরই কপালপোড়া প্রাণবন্ধে ভিন্ন বাসে
বন্ধুহারা অনাথিনী মরি গো প্রেম পিপাসে।।
গুণের ননদ লো- গুণের ননদ লো
- Sub Title: তোর ভাই রইল বৈদেশে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
- Sub Title: ভ্রমর-কুন্তলা কিশোরী?
নিশিতে স্বপন দেখলাম
- Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
কিছুই তো হল না
- Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
সাম্পানের গান
- Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
আমারে করো জীবনদান
- Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
- Sub Title: রোজা আর নামাজ
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
রাধে গো তোমার কারণে
- Sub Title: জ্বলে মরি প্রেমাগুনে
যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো
- Sub Title: সে দুঃখ আর বলব কি? ধু
বাজিয়ে বাঁশি মনের বনে
- Sub Title: এসো কিশোর বংশীধারী
জলের ঘাটে চল গো সখী
- Sub Title: কালার রূপ হেরিব নয়ন ভরি চল গো সখি চল
বাংলা
English 
Comments