বিনা দোষে দোষী রে শ্যাম
তুমি বানাইলে আমারে
শ্যাম আইলা না আইলা না রে।।আজ যাবে কাল আসবে বলে গিয়াছ চলিয়া
আসার আশে বসে রইলাম আমি পন্থ পানে চাইয়া
ও শ্যাম না জানি কার সঙ্গ পাইয়া আমায় স্মরণ করলে না।।প্রেমাগুণে জ্বলছে আগুন সেই আগুন নিভে না
তুমি বিনে মনের আগুন কে নিভাই বলো না
ও শ্যাম অসারের জীবনও আমায় ভাটা দিলে ফিরে না।।আমার মরণকালে দিও বন্ধুর নাম শুনাইয়া
তমাল ডালে বেঁধে রাইখো দুর্বিন শারে নিয়া
অভাগিনীর বন্ধু বিনে কলংক দূর হইল না।।
বিনা দোষে দোষী রে শ্যাম
- Sub Title: তুমি বানাইলে আমারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামকে দেখিবি যদি আয় গো
- Sub Title: শ্যামের বাঁশির ধ্বনি শুনা যায় ধু
এসো গো নূতন জীবন
- Sub Title: এসো গো কঠোর নিঠুর নীরব এসো গো ভীষণ শোভন
কে এল ডাকে চোখ গেল
- Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি
- Sub Title: নমি তাঁরে আমি- নমি নমি
হীরা মানিক জহুরা কোটিময়
- Sub Title: সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
বাহির হলেম আমি আপন ভিতর হতে
- Sub Title: নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে
কেন মন মজিলে রে মিছা মায়ায়
- Sub Title: আসবে শমন বানবে যখন ঠেকবে তখন বিষম দায়
ভবের গোলা আসমানে
- Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা
- Sub Title: কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা
জান্নাতের ফুল ফুটল এসে
- Sub Title: মরুর বুকে সাহারায়
বাংলা
English 
Comments