“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কহ গো ললিতে সই কেন না আসিল গো
কহ গো ললিতে সই কেন না আসিল গো
  • Sub Title: প্ৰাণনাথ নিকুঞ্জ কাননে

কহ গো ললিতে সই কেন না আসিল গো
প্ৰাণনাথ নিকুঞ্জ কাননে
দারুণ মুরলীর স্বরে পাগলিনী হইয়া গো

আসিলেম নিশীথে গহনে।।
বন্ধু আসিবার আশে নিকুঞ্জ সাজাইলাম গো
মিলি সব সহচরীগণে
বৃথা হল কুঞ্জ সাজ না আসিল প্ৰাণনাথ
মনোদুঃখ রইল মনে মনে।।
বাঁশিতে সংবাদ করি অবলা ছলিলা গো
বৃথা হল নিশি জাগরণে
বাসি হল পুষ্পহার কুসুম মল্লিকা গো
প্ৰাণ যায় প্ৰাণনাথ বিনে।।
যথা নিশি তথা শশী কুমুদিনী জলে গো
যেই যার লেগেছে নয়নে
কৃষ্ণও প্ৰেম… এ ব্ৰজরমণী গো
গুণ গায় শ্ৰী রাধারমণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও বিশাখা সই গো
ও বিশাখা সই গো

ও বিশাখা সই গো

  • Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন