আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম।।আলহামদুতে স্মরণ প্রভু নিরঞ্জন
সৃজন-পালন-মারন হয় যার কাম।।আহাম্মদে মীম জুদা, দোস্ত যারে বলে খোদা
দুরুদ সালাম তিনির পদে ভেজিলাম।আবুবকর হজরত আলি ওমর ওসমান গনি
চারি আসহাবেরি পরে হাজার সালাম।।ফাতেমা জহুরা বিবি বাপ যার নুর নবি
বেহেস্তের গুলজার বাতি দুই ভাই ইমাম।।আদম হইতে ঈসা নবি সকলের চরণ সেবি
পির আউলিয়া গাউস কুতুব যতেক ইসলাম।।বড়ো পিরের চরণে সালাম দেই অধীনে
খাজা মইনুদ্দিনের পদে সালাম ভেজিলাম।।শাহজালালের পদে সালাম দেই বিশদে
ওস্তাদেরই চরণখানা স্মরণে নিলাম।।মাতা-পিতার চরণ করিনু স্মরণ
তিনশত দশদিন যার গর্ভেতে ছিলাম।।ছোটো বড়ো শ্রোতাগণ সভাতে আগমন
আস্সালামু আলাইকুম সবায় জানাইলাম।।দুর্বিন শার মিনতি জেনে মোর মতি
মাফ করিবেন ভুলভ্রান্তি ইতি যে দিলাম।।
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর কতকাল আমায় কাঁদাবি
- Sub Title: ও রাই কিশোরী
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
- Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা
- Sub Title: দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে
অমর্ত্যের এক ব্যাধ বেটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে
- Sub Title: বলবো কি সেই ফাঁদের কথা
মাগো, তোর নিষেধ মানব না
- Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে
- Sub Title: সত্য করি বলরে বন্ধু আমার
আর কতদিন থাকিব সহিয়া রে
- Sub Title: শ্যাম কালিয়া
ভবের গোলা আসমানে
- Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
কেন যে মন ভোলে আমার মন জানে না
- Sub Title: তারে মানা করে কে আমার মন মানে না
তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি
- Sub Title: তুমি আমারে করবায় নাকি
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
- Sub Title: জল শুকাবে মীন পালাবে
হে মন, তারে দেখো আঁখি খুলিয়ে
- Sub Title: যিনি আছেন সদা অন্তরে
বাংলা
English 
Comments