“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু আইও আইও
বন্ধু আইও আইও
  • Sub Title: আইও আমার বাড়ি বন্ধু

বন্ধু আইও আইও
আইও আমার বাড়ি বন্ধু
আইও আইও।
আইও বন্ধু আইও বন্ধু
আইও আমার বাড়ি
বন্ধু আইও আইও।।

আমার বাড়ি আইও বন্ধু
নূপুর হাতে লইয়া
ঘরে বাদী কাল ননদী
থাকে কান পাতিয়া।।

আসো যদি আমার বাড়ি
পালঙ্কে শুয়াইয়া
পান খাওয়াব গান শুনাবো
দুঃখ ব্যথা লইয়া।।

থাকো যদি আমার বাড়ি
অবলা জানিয়া
চোখ জুড়াব বুক জুড়াব
চান্দমুখ দেখিয়া।।

খাইতে দিব চিড়া মুড়ি
আমন ধানের খই
গাছের পাকা শবরি কলা
ঘরের চাক্কা দই।।

আর তোমায় দিব না ছেড়ে
যদি প্রাণ যায়
কুল কলঙ্কের ভয় রাখি না
বলে দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
খবর রাখনি
খবর রাখনি

খবর রাখনি

  • Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি
সেই তো তোমার পথের বঁধু সেই তো
সেই তো তোমার পথের বঁধু সেই তো

সেই তো তোমার পথের বঁধু সেই তো

  • Sub Title: দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো

পুরান জেলখানা

  • Sub Title: তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন