আসিয়া ভবের বাজারে
পড়িয়া কামিনীর ফেরে
ধনরত্ন সব দিলাম যাচিয়া রে।।পাগল মন রে-
নতুন বয়সের কালে
মায়াফাঁসি নিলাম গলে
যতন করিলাম
বড়ো রতন বলিয়া
না জাইনে বাজারের দিশা
সোনার দরে কিনলাম সীসা
পাগল মন রে-
লাভের আশায় খাস্তা গেলাম দিয়া রে।।পাগল মন রে-
ছয়জন হইয়া সঙ্গের সাথী
ঘটাইল আমার দুর্গতি
মদনা চোরায় সব দিলো লুটাইয়া
পুঞ্জি গেল ষোলো আনা
লাভ হইল না
হইলাম দেনা
পাগল মন রে-
রঙ্গবাজারে প্রেমের দোকান দিয়া রে।।পাগল মন রে-
হারাইয়া অমূল্য রতন
এখন সার হইয়াছে কান্দন
দুর্বিন শাহ কয় দেশে যাব
কি ধন সঙ্গে লইয়া
জিজ্ঞাসিলে মহাজনে
জওয়াব নাই আর স্বীকার বিনে
পাগল মন রে-
নির্বিচারে জেলে দিবে নিয়া রে।।
আসিয়া ভবের বাজারে
- Sub Title: পড়িয়া কামিনীর ফেরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
- Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
- Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
- Sub Title: এই দেশে যা পাপ গন্য অন্য দেশে পূণ্য তাই
জাল ফেলে মাছ ধরবে যখন
- Sub Title: কাতলা পোনা চুনো-চানা
কৃষ্ণনাম লও রে মন দুরাচার
- Sub Title: কৃষ্ণ বিনে সকলি অসার
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
- Sub Title: সেই-যে আমার নানা রঙের দিনগুলি
কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
- Sub Title: স্বভাব দোষ আর গেল না ধু
গোপন প্রাণে একলা মানুষ যে
- Sub Title: তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে
প্ৰাণসখীগো কাল জল আনিতে কেন গেছিলাম
- Sub Title: আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম
প্রাণে কী আগুন জ্বালালে
- Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
কার ভাবে শ্যাম নদেয় এলো
- Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল
বাংলা
English 
Comments