“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার অন্তরায়, আমার কলিজায়
আমার অন্তরায়, আমার কলিজায়
  • Sub Title: প্রেমশেল বিন্দিল গো

আমার অন্তরায়, আমার কলিজায়
প্রেমশেল বিন্দিল গো
বুক ছেদে পিঠ পার হইল।।

ও মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিল চৌচির
কেমনে শিকারি তীর মারিল গো
বিষ মাখিয়া তীরের মুখে
মারিল তীর আমার বুকে
দেহ থইয়া প্রাণটি লইয়া গেল গো।।

নতুনও যৌবনের বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া কেন ছেড়ে গেল গো
জ্বালাইল প্রেমও আগুন।।
জল দিলে বাড়ে দ্বিগুণ
সখি তোরা আমায় উপায় বলো গো।।

ইট কামলায় ইট বানাইয়া
এক জায়গায় ভাটা সাজাইয়া
ভিতরে আগুন জ্বালাইয়া দিলো গো।
গোপনে জ্বলিয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা
এ দুর্বিন শার তেমনি দশা হলো গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চল যাই আনন্দের বাজারে
চল যাই আনন্দের বাজারে

চল যাই আনন্দের বাজারে

  • Sub Title: চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
হৃদয় মোর কোমল অতি
হৃদয় মোর কোমল অতি

হৃদয় মোর কোমল অতি

  • Sub Title: লাগিলে আলো শরমে ভয়ে মরিয়া যাই মরমে
এবার চলিনু তবে
এবার চলিনু তবে

এবার চলিনু তবে

  • Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ

তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ

  • Sub Title: প্রথম মিলন কালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন