আগে গুরুরতি কর সাধনা
ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না।।প্রবর্তের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জান
নামে রুচি হলে জীবনে কেন, দয়া হবে না।
প্রবর্তের কাজ না সারিতে, চাও যদি মন সাধু হতে
ঠেকবি যেয়ে মায়ের হাতে, লম্ফতে আর সারবে না।।প্রবর্তের কাজ আগে সার, মেয়ে হয়ে মেয়ে ধর
সাধনদেশে নিশান গাড়, রবে ষোল আনা।
রেখ শ্রীগুরুতে নিষ্ঠারতি, ভজনপথে রেখ মতি
আঁধার ঘরে জ্বলবে বাতি, অন্ধকার রবে না।।মেয়ে হয়ে মেয়ের বেশে, ভক্তিসাধন কর বসে
আদি চন্দ্র রাখ কষে, কখনো তারে ছেড় না।।ডোব দিয়ে প্রেমানন্দে, সুধা পাবে দন্ডে দন্ডে
লালন কয় জীবের পাপখন্ডে, আমার মুক্তি হলো না।।
আগে গুরুরতি কর সাধনা
- Sub Title: ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 6810
বাউল গান এর নতুন প্রবন্ধ
গউর এ যে প্ৰেম করিল
- Sub Title: শ্রীরূপাদি ছয় গোস্বামী চণ্ডীদাস আর রজাকিনী
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
- Sub Title: সেই-যে আমার নানা রঙের দিনগুলি
ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি
- Sub Title: কি জানি কি সন্ধানে হরিয়া লয় পরানী চি
ছাড়্ গো তোরা ছাড়্ গো
- Sub Title: আমি চলব সাগর-পার গো
আজ আমার আনন্দ দেখে কে
- Sub Title: কে জানে বিদেশ হতে কে এসেছে-
আমারে ডাক দিল কে ভিতর পানে
- Sub Title: ওরা যে ডাকতে জানে
যায় যায় সুদিন দিনে দিনে
- Sub Title: পদাশ্রয় (ধু)
আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে
- Sub Title: কিসের লাগি ভাবে গো আইলাম
তরী আমার হঠাৎ ডুবে যায়
- Sub Title: কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়
আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না
- Sub Title: আমি সিনানে যাব সিনান করিব না
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
- Sub Title: নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
- Sub Title: সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
বাংলা
English 
Comments