“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নীরে শুনি নিরঞ্জন হ’ল
নীরে শুনি নিরঞ্জন হ’ল
  • Sub Title: নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল

নীরে শুনি নিরঞ্জন হ’ল।
নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল।।

কোন নূরে হয় আসমান জমিন
কোন নূরে হয় পবন পানি
কোন নূরে ভাসিলেন গনি
সে নূরে কোন নূর আসিল।।

তুবা নামে দরক্ত পয়দা
কোন নূরে গঠিল খোদা
আরস-কুরছি মহম্মদা
কোন নূর জুদাই করিল।।

আদম বল কোন নূরে হয়
মা হাওয়া কি সে নূরে নাই
কয় রতি নীর ঝরে কোথায়
ইহার ভেদ খুলে বল।।

মহম্মদ যে নূরে হয়
খাতুন জিন্নাত কি সে নূরে নাই
সিরাজ সাঁই কয় লালন তোমার
কোথা নূরের বসতি ছিল।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

  • Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
বিশাখে গো শোন শ্রবণে
বিশাখে গো শোন শ্রবণে

বিশাখে গো শোন শ্রবণে

  • Sub Title: ও নিশাতে বন্ধুয়ার বাঁশিয়ে আমায় ডাকে কেনে
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

  • Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
চৈড়ে মনোহারী ভবের গাড়ি

চৈড়ে মনোহারী ভবের গাড়ি

  • Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন