“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সকাল বেলা চিকন কালা
সকাল বেলা চিকন কালা
  • Sub Title: এলে কী মনে করে

সকাল বেলা চিকন কালা
এলে কী মনে করে।
তুমি এলে হে নিশিজাগা

রাধার দ্বারে।।

তোমার আসাতে রে ভাই
আমরা গোপীগণ সবাই
মনের সুখে বাসরঘর সাজাই
ওহে রাখালরাজ মজালে কুলবঁধু রাধারে।।

শ্যাম তোমার বুঝবে কে লীলে
বলো তো গতনিশি কার কুঞ্জেতে ছিলে
তোমার বদনবিধ শুকায়ে গেছে
শাম তোমার দিয়েছে দফা মেরে।।

পোহায়ে গেছে নিশি
ও শ্যাম তুমি হয়েছে দোষী
আর বাজাইও না ভূয়ো বাঁশী
লালন বলে কিশোরী বসে আছে মান ভরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোরা কে যাবে সই যমুনা নীরে
তোরা কে যাবে সই যমুনা নীরে

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন