“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পড়েছি এবার আমি ঘোর সাগরে
পড়েছি এবার আমি ঘোর সাগরে
  • Sub Title: পড়েছি এবার আমি ঘোর সাগরে

পার করো দয়াল আমায় কেশে ধরে
পড়েছি এবার আমি ঘোর সাগরে।

ছয়জনা মন্ত্রী সদায়,
অসৎ কু-কাণ্ড বাঁধায়
ডুবালো ঘাট অঘাটায়
আজ আমারে।।

ভবকুপেতে আমি।
ডুবে হলাম পাতালগামী,
অপারের কান্ডারী তুমি,
লও কিনারে।।

আমি বা কার কেবা আমার।
বুঝেও বুঝলাম না এবার,
অসারকে ভাবিয়া সার,
পলাম ফেরে।।

হারায়ে সকল উপায়।
শেষে তোর দিলাম দোহাই,
লালন কয় দয়াল নাম সাঁই,
জানবো তোরে।।

শিল্পীঃ- লাবিক কামাল গৌরব

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কাইন্দ না রাই কমলিনী
কাইন্দ না রাই কমলিনী

কাইন্দ না রাই কমলিনী

  • Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা
ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা

ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা

  • Sub Title: এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন