“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সে কি আমার কবার কথা
সে কি আমার কবার কথা
  • Sub Title: আপন বেগে আপনি মরি

সে কি আমার কবার কথা
আপন বেগে আপনি মরি।
গৌর এসে হৃদে বসে

করলো আমার মনচুরি।।

কিবা গৌর রূপ লম্পটে
ধৈর্যের ডুরি দেয় গো কেটে।
লজ্জা ভয় সব যায় গো ছুটে
যখন ঐ রূপ মনে করি।।

ঘুমের ঘোরে দেখলাম যারে
চেতন হয়ে পাইনে তারে।
লুকাইলে কোন শহরে
নব রসের রাসবিহারী।।

মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকে ফেরে।
লালন বলে তাই আমারে
করলো গৌর বরাবরই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ বাজে কুলনাশার বাঁশি
ঐ বাজে কুলনাশার বাঁশি

ঐ বাজে কুলনাশার বাঁশি

  • Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি
পানসে জোছনাতে কে চলো গো
পানসে জোছনাতে কে চলো গো

পানসে জোছনাতে কে চলো গো

  • Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে
নাম সাধন বিফল বরজোখ বিনে
নাম সাধন বিফল বরজোখ বিনে

নাম সাধন বিফল বরজোখ বিনে

  • Sub Title: এখানে সেখানে বরজোখ মূল ঠিকানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন