“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
  • Sub Title: আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী

আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর।
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।।

দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই
দয়াল নামের দোষ রবে হে গোঁসাই।
দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি
তোমা ভিন্ন দোহাই আর দিব কার।।

ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায়
পিপাসীর প্রান যায় পিপাসায়।
কি দোষের ফলে এ দশা ঘটালে
চাও হে নাথ ফিরে চাও হে একবার।।

আমি উড়ি হাওয়ার সাথ ডুরি তোমার হাত
তুমি না তরালে কে তরাবে হে নাথ।
আমায় ক্ষম অপরাধ দাও হে শীতল পদ
লালন বলে প্রাণে সহে না তো আর।।

শিল্পীঃ টুনটুন ফকির (Tuntun Fakir):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ইহাদের করো আশীর্বাদ
ইহাদের করো আশীর্বাদ

ইহাদের করো আশীর্বাদ

  • Sub Title: ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি নন্দনের এনেছে সংবাদ
আজি প্রণমি তোমারে
আজি প্রণমি তোমারে

আজি প্রণমি তোমারে

  • Sub Title: তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে
 আর তো কালার সে ভাব নাইকো সই
আর তো কালার সে ভাব নাইকো সই

আর তো কালার সে ভাব নাইকো সই

  • Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

  • Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন