“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
  • Sub Title: যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে

মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন এ জগতে।
যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে
ভববন্ধন জ্বালা যায় গো দূরে জপ ঐ নাম দিবারাতে।।

মুর্শিদের চরণের সুধা, পান করিলে যাবে ক্ষুধা
করো নারে দেলে দ্বিধা, যেহি মুর্শিদ সেহি খোদা
ভজো ওলিয়েম মুর্শিদা আয়াত লেখা কোরানেতে।।

আপনি আল্লী আপনি নবি, আপনি হন আদম সফি
অনন্ত রূপ করে ধারণ, কে বোঝে তাঁর লীলার কারণ
নিরাকারে হাকিম নিরঞ্জন মুর্শিদরূপ ওই ভজনপথে।।

কুলে সাঁই মোহিত আর, আলা কুল্লে সায়ুন কাদির
পড় কালাম লেহাজ করো, তবে সব জানতে পারো
কেন লালন ফাঁকে ফের ফকির নাম পাড়াও মিথ্যে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কারে বলছো মাগী মাগী
কারে বলছো মাগী মাগী

কারে বলছো মাগী মাগী

  • Sub Title: সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

  • Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
আমার একি হইল জ্বালা
আমার একি হইল জ্বালা

আমার একি হইল জ্বালা

  • Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন