“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 নবীর অঙ্গে জগত পয়দা হয়
নবীর অঙ্গে জগত পয়দা হয়
  • Sub Title: হয়

নবীর অঙ্গে জগত পয়দা
হয়।

সেই যে আকার কি হল তার
কে করে নির্ণয়।
আবদুল্লার ঘরে বলো
সেই নবীর জন্ম হলো
মূল দেহ তার কোথায় রৈল
শুধাব কোথায়।
কি রূপে নবী জান সে
যুক্ত হয় বাপের বীজে
আবহায়াত যার নাম লিখেছে
হাওয়া
নাই সেথায়।
একজনে দুই কায়া ধরে
কেউ পুণ্য, কেউ পাপ করে
কি হবে তার রোজ হাসরে
হিসাবের
সময়।
নবীর ভেদ পায় একান্তি
ঘুচে যার তার সব সন্ধি
দৃষ্ট হয় তার আলেক ফন্দি
লালন ফকির কয়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৩; লালন-গীতিকা, পৃ. ১৮৪ (৩য় স্তবকের ৩য় চরণে ‘রোজ হাসরে’ স্থলে ‘বোঝ মনরে’ কথান্তর আছে। পাঠটি সঠিক নয়। রোজ হাসর– শেষ বিচারের দিন; এ দিন আল্লাহ তা’লা পাপ-পুণ্যের হিসাব-নিকাস করবেন।) কথান্তর :
সঞ্চারী– আবদুল্লার ঘরে ভাল
কোন সে নবী জন্ম নিল
মূল দেহ তার কোথায় ছিল
হায় রে বল পরিচয়– হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৭
৭ম খণ্ড, পৃ. ৩৯৭
আভোগ– নবীর ভেদ যে পায় একান্তি
ঘুচে যায় তার মনের ভ্রান্তি
দৃষ্ট হয় তার আলেক পান্তি
লালন ফকির কয়– বাউল কবি
লালন শাহ, পৃ. ৩০৩

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সদরের সাজ করছ ভাল
সদরের সাজ করছ ভাল

ভড়ূয়া বাঙ্গাল

  • Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া

আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া

  • Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া
অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া

অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া

  • Sub Title: ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া চি
লা-ইলাহার বাগানেতে
লা-ইলাহার বাগানেতে

লা-ইলাহার বাগানেতে

  • Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
পথের দেখা এ নহে গো বন্ধু
পথের দেখা এ নহে গো বন্ধু

পথের দেখা এ নহে গো বন্ধু

  • Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন