“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন চোরা রে কোথা পাই
মন চোরা রে কোথা পাই
  • Sub Title: কোথা যাই মন আজ কীসে বুঝাই

মন চোরা রে কোথা পাই।
কোথা যাই মন আজ কীসে বুঝাই।।

নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে
প্রাণে আমার ধৈর্য নাই;
ও চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুঁশ
থেকে থেকে আমার মনে পড়ে তাই।।

রূপের কালে আমায় দংশিলে
ও বিষে উঠিল ধেয়ে ব্রহ্মমূলে
কেমনে সে বিষ নামাই;
ও বিষ গাঠরি করা না যায় হরা
কী করিবে এসে কবিরাজ গোঁসাই।।

মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাবনগরে
কার কাছে এই প্রাণ জুড়াই;
যদি গুরু দয়াময় এ অনল নিভায়
লালন বলে তাহার সেই তো উপায়।।

শিল্পীঃ- চন্দনা মজুমদার

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবে জন্মিয়া কেন মইলাম না
ভবে জন্মিয়া কেন মইলাম না

ভবে জন্মিয়া কেন মইলাম না

  • Sub Title: লাভ করিতে আইলাম ভাবে- দিনে দিনে তহবিল টুটে
নতুন নেশার আমার এ মদ
নতুন নেশার আমার এ মদ

নতুন নেশার আমার এ মদ

  • Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া
ডাকার মত ডাকরে মন
ডাকার মত ডাকরে মন

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন