“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মরিবে এক বেহাত ব্যাটা
মরিবে এক বেহাত ব্যাটা
  • Sub Title: হাওয়ায় ফাঁদ পেতেছে

মরিবে এক বেহাত ব্যাটা
হাওয়ায় ফাঁদ পেতেছে।
দেখলেরে চমৎকার প্রাণ বাঁচা ভার।

সেই ফাঁদে যে পড়েছে।।

কী বলবো সেই ফাঁদের কথা
কাক মারিতে কামান পাতা
আরম্ভ করেছে;
ব্রহ্মা, বিষ্ণু, নর নারায়ণ
সেই ফাঁদে বেঁধেছে।।

পাতিয়ে সে ফাঁদের চোয়া
বেহাত বেটা দিচ্ছে খেয়া
লোভের চার খাটায়ে;
কতো কামী লোভী পড়েছে ধরা
চার খাইবার আশে।।

সিরাজ সাঁইর হক্কের বচন
জন্মমৃত্যুর ফাঁদরে লালন
এড়াবি তুই কিসে;
যে জন জ্যান্ত মরে খেলতে পারে
সেই যাবে বেঁচে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

  • Sub Title: খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

  • Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে

পান খাইয়া ঠোঁট লাল করিলাম

  • Sub Title: বন্ধু ভাগ্য হইলো না
কোকিলা মানা করি তোরে
কোকিলা মানা করি তোরে

কোকিলা মানা করি তোরে

  • Sub Title: হৈছি আমি বন্ধুহারা আর ডাকিও না শোক স্বরে
আন্‌ গো তোরা কার কী আছে
আন্‌ গো তোরা কার কী আছে

আন্‌ গো তোরা কার কী আছে

  • Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
হায় গৌরচান্দ গো গেলো কুলমান

হায় গৌরচান্দ গো গেলো কুলমান

  • Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
এগো বৃষভানুর মাইয়া
এগো বৃষভানুর মাইয়া

এগো বৃষভানুর মাইয়া

  • Sub Title: ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন