“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মান কর না ওগো রাধে
মান কর না ওগো রাধে
  • Sub Title: তোমায় করি মানা

মান কর না ওগো রাধে
তোমায় করি মানা।
মনে করিলে ইহকালে

তোমার কাছে কেউ যাবে না।।

আমরা যতো বৃন্দে সখি
সবাই বলি যুগল দেখি
সে জন্য তো কাছে থাকি
মনে বুঝে তাও দেখ না।।

আমার কথা না রাখিলে
আমি নিশ্চয় যাবো চলে
কাঁদতে হবে পদতলে
তখন আমরা আর আসবো না।।

মানের গোড়া ছাই পড়বে রাই
মনে একবার ভেবে দেখো তাই
লালন কয় বলছে সখি সবাই
বেহাল হবে সুহাল হবে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যাম জানি কই রইল গো
শ্যাম জানি কই রইল গো

শ্যাম জানি কই রইল গো

  • Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
গৌরনিতাইর হাটে রসিক মহাজন

গৌরনিতাইর হাটে রসিক মহাজন

  • Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন