ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা।
ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা।।মান সরোবর নামটি তার
লালমতি আছে অপার
ডুবতে পারলে না;
ডুবতে যেয়ে খাবি খেয়ে
সুখটা বোঝ শেষখানা।।ইন্দ্রদ্বারে কপাট দেয়
সেই বটে ডুবারু হয়
নইলে হবে না;
আপা ছেঁচা কাদা খচা
কী অদ্ভুতের কারখানা।।জল ছেঁচে নদী শুকায়
কার বা এমন সাধ্য হয়
কে পায় পরশখানা;
লালন বলে ছন্দি পেলে
যায় সমুদ্দুর লঙ্ঘনা।।Posted from WordPress for Android
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
- Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 131
লালন গীতি এর নতুন প্রবন্ধ
দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়
- Sub Title: নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়
মহাসন্ধির উপর ফেরে সে
- Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়
- Sub Title: গগনে চাঁদ উদয় হলে দেখে যে আছে যথায়
অনুরাগ নইলে কি সাধন হয়
- Sub Title: সে তো শুধু মুখের কথা নয়
সেই গোরা এসেছে নদীয়ায়
- Sub Title: রাধারানীর ঋণের দায়
কি ভাব নিমাই তোর অন্তরে
- Sub Title: মা বলিয়ে চোখের দেখা
রসিক সুজন
- Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন
আলেফ লাম মিমেতে কোরান তামাম সোদ লেখেছে
- Sub Title: কোরান তামাম সোদ লেখেছে
মন দুঃখে বাঁচি না সদাই
- Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- Sub Title: এ দুনিয়ার ছিনায় ছিনায়
আগে জান হাওয়ার স্থিতি কোথায় হাওয়ার উৎপত্তি
- Sub Title: কোথায় হাওয়ার উৎপত্তি
বল রে বলাই, তোদের ধরম কেমন হারে
- Sub Title: তোরা বলিস চিরকাল
বাংলা
English 