আমার একি কবার কথা, আপন বেগে আপনি মরি।
গৌর এসে হৃদয়ে বসে করেআমার মন চুরি।
কিবা গৌররূপ লম্পটে
ধৈর্য-ডুরি দেয় কেটে
লজ্জা-ভয় সব পালায় ছুটে
যখন ঐ রূপ মনে করি।
গৌর দেখা দিয়ে ঘুমের
ঘোরে
চেতন হয়ে পাইনে তারে
পলাইল কোন শহরে
নব দলের রস-বিহারী।
মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকি করে
লালন বলে, তাই আমারে
করলেন গুরু বরাবরি।।————
লালন-গীতিকা, পৃ. ২২৩
আমার একি কবার কথা
- Sub Title: গৌর এসে হৃদয়ে বসে করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 134
লালন গীতি এর নতুন প্রবন্ধ
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
বলি রে মানুষ মানুষ এই জগতে
- Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে
- Sub Title: লীলে যার নাইরে সীমা
আর আমারে মারিস নে মা
- Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে
- Sub Title: পিতৃধন তোর নিল চোরে পারে যাবি কোন রাগে
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
- Sub Title: চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে
- Sub Title: কেউ বলে রে শ্রীকৃষ্ণ মূল, কেউ বলে মূল ব্ৰহ্ম সে
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
- Sub Title: জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়
কারে বলছো মাগী মাগী
- Sub Title: সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী
আপন মনে যাহার গরল মাখা থাকে
- Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
সকলই কপালে করে
- Sub Title: কপালের নাম গোপালচন্দ্র
একদিন পরের কথা ভাবলি নারে
- Sub Title: পার হবি হীরের সাঁকো কেমন করে
বাংলা
English 