দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি।
রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি।পড়িও আউজবিল্লা(১)
দূরে যাবে লানতুল্লা(২)
মুরশিদ রূপ যে করে হিল্লা(৩)
শঙ্কা যায় তারি৷
জাহের কথা সব সফিনায়(৪)
গুপ্ত কথা দিলাম সিনায়
এমনি রূপে তোমরা সবায়
দিও প্রচারি৷
অসৎ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বল না
বলিলে সে মানিবে না
করবে এনকারি।।(৫)
খলিফা আউলিয়া র’লে
যে যা বোঝে দিও বলে
লালন বলে, রসুলের যে
নসিহত জারি৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪০; লালন-গীতিকা, পৃ. ১৭৭-৭৮
হারামণি
১ম খণ্ডে স্তবক-বিন্যাসে হেরফের আছে। সঞ্চারীর ১ম চরণে ‘অসৎ’ স্থলে ‘অবোধ’ এবং ‘একারি’ স্থলে ‘অহঙ্কারি’ কথান্তর
আছে।– পৃ. ৪৮-৪৯; বাউল কবি লালন শাহ, পৃ. ১৪২-৪৩
১. আউজুবিল্লা– আল্লার
শরণাপন্ন হয়ে শুরু করা; ২. লানতুল্লা– অল্লার অভিশাপ; ৩. হিল্লা– কায়দা, কৌশল; ৪.
সাফনা– মধ্যস্থতা; ৫. এনকারি– অবহেলা।
দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি
- Sub Title: রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 63
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঝলমল জরিন বেণী
- Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
সকাল বেলা চিকন কালা
- Sub Title: এলে কী মনে করে
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
- Sub Title: আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি
সুখের নিশি যায় আমার
- Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
- Sub Title: কে যে দাড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে ধু
কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
- Sub Title: আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না ধু
শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
- Sub Title: নগরবাসীরা
হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
- Sub Title: তারে তিলেক মাত্র না হেরিলে বাঁচে না পরান
কে তাহারে চিনতে পারে
- Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে
ও রে আলেকের মানুষ আলেকে রয়
- Sub Title: শুদ্ধ প্রেম-রসিক বিনে কে তারে পায়
শিরনি খাওয়ার লোভ যার আছে
- Sub Title: সে কি চেনে মানুষরতন দরগাতলায় মন মজেছে
বাংলা
English 
Comments