“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
  • Sub Title: এ ভবতরঙ্গে আমার দাও এসে চরণতরী

কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী।
এ ভবতরঙ্গে আমার দাও এসে চরণতরী।।

পাপীকে করিতে তারণ
নাম ধরেছো পতিতপাবন
ঐ ভরসায় আছি যেমন
চাতক মেঘ নিহারী।।

পাপী যদি না তুরাবে
পতিতপাবন নাম কে লবে
জীবের ভাগ্যে কি ইহাই হবে
নামের ডেমরম যাবে তোমারই।।

যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি নিতান্ত
বাঁচালে বাঁচতে পারি।।

সকলকে নিলে পারে
আমারে না চাইলে ফিরে
লালন বলে এ সংসারে
আমি কি তোর এতই ভারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওই কথা বলো, সখী, বলো আরবার
ওই কথা বলো, সখী, বলো আরবার

ওই কথা বলো, সখী, বলো আরবার

  • Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার
 সকলই কপালে করে
সকলই কপালে করে

সকলই কপালে করে

  • Sub Title: কপালের নাম গোপালচন্দ্র
চুপ করে আছিস মন কিবা শক্তিবলে
চুপ করে আছিস মন কিবা শক্তিবলে

চুপ করে আছিস মন কিবা শক্তিবলে

  • Sub Title: হরি বলে এখন তুমি ভেসে যাও প্ৰেম সলিলে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন