সে কথা কি কবার কথা
জানিতে হয় ভাবাবেগে।অমাবস্যায় পূর্ণশশী
পূর্ণিমাতে অমাবস্যে।
অমাবস্যা পূর্ণিমার যোগ
আজব সম্ভব সম্ভোগ
জানলে খণ্ডে এ ভব-রোগ
গতি হয় অখণ্ড দেশে।
রবি-শশী রয় বিমুখা
মাস-অন্তে
হয় একদিন দেখা
সেই যোগের যোগ লেখা
সাধলে
সিদ্ধি হয় অনায়াসে।
দিবাকর নিশাকর সদায়
উভয় অঙ্গে উভয় লুকায়
ইসারাতে সিরাজ সাঁই কয়
লালন
ভেঁড়ের হয় না দিশে।।————
৩৬৮. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২২৮
লালন-গীতিকায়
ধুয়ার ২য় চরণ “অমাবস্যা পৃর্ণিমা সে, পৃর্ণিমা সে অমাবস্যে।” এবং সঞ্চারীর ৩য় চরণ
“সেই যোগের যোগে লিখা জোখা” রূপে লেখা হয়েছে। (পৃ. ১০১১)। ‘বাংলার বাউল ও বাউল গানে’ও
সঞ্চারীর ৩য় চরণ একইভাবে লেখা হয়েছে; এর ১ম চরণে ‘রয়’ স্থলে ‘রং’ কথান্তর আছে। (পৃ.
৮৪)
সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে
- Sub Title: জানিতে হয় ভাবাবেগে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 60
বাউল গান এর নতুন প্রবন্ধ
জীব ম’লে জীব যায় কোন সংসারে
- Sub Title: ঈশ্বরের ঘর-বাড়ি যদি হয় অসার ভুবনে
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- Sub Title: সেকি অন্য তত্ত্ব মানে
ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
- Sub Title: এল আবার দুসরা ঈদ
একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে
- Sub Title: মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে’
বাঁশির গানে জীবন সংশয়
- Sub Title: আমার উড়ে গেছে মনপাখী ধু
বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না
- Sub Title: তার কাছে আর যেয়ো না যেয়ো না
সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
- Sub Title: মন-প্রাণে অবাক করে ডাকছে তারে যে জনে
বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
- Sub Title: সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
- Sub Title: আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন
- Sub Title: সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন
আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে
- Sub Title: গুরু দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন
বাংলা
English 
Comments