“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
  • Sub Title: নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে

খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে।
নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে।।

ধর্ম পর্দায় বান্দা জাহেরায়
খোদার হুকুম ফরজ আদায়
দেখ পঞ্চবেনাতে।
তলবে দুনিয়া তলবে আজলায়
দুই তলব তাতে।।

বান্দার মর্ম পুসিদাতে রয়
বান্দার দেল খোদার আরশ হয়
দেখ কালামউল্লাতে।
আরশ ছাড়া খোদা তিলার্ধ নয়
রয় তালেবুল মাওলাতে।।

আকার বান্দা সাকাররূপ খোদা
আকারসাকার মিলে হয় দেখা
নিরাকারেতে।
অনন্তরূপ আকার, একরূপ সাকার
রয় সর্ব ঘটেতে।।

বান্দার রূপ খোদ খোদা হয়
আল্লা আদম বান্দাতে রয়
পাক পাঞ্জাতন যাতে।
ভেদ জেনে বান্দার, লালন দেয় সেজদা
খোদার রূপেতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অচেনা এক জংলা পাখি
অচেনা এক জংলা পাখি

অচেনা এক জংলা পাখি

  • Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে

  • Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
নীরে শুনি নিরঞ্জন হ’ল
নীরে শুনি নিরঞ্জন হ’ল

নীরে শুনি নিরঞ্জন হ’ল

  • Sub Title: নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন