“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খোদা রয় আদমে মিশে
খোদা রয় আদমে মিশে
  • Sub Title: কার জন্য মন হলি হত

খোদা রয় আদমে মিশে।
কার জন্য মন হলি হত
সেই খোদা আদমে আছে।।

নাম দিয়া সাঁই কোথা লুকালে
মুর্শিদ ধরে সাধন করলে নিকটে মেলে
আত্মরূপে কর্তা হল
করো তাঁর দিশে।।

আল্লাহ নবী আদম এই তিনে
নাই কোন ভেদ আছে এক আত্মা মিশে
দেখবি যদি সেই নবীকে
এশকে আছে সে।।

যার হয়েছে মুর্শিদের জ্ঞান উজালা
সেই দেখিবে নূর তাজউল্লা
লালন বলে জ্ঞানী যারা
দেখবে অনায়াসে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মন আমার গেল জানা
মন আমার গেল জানা

মন আমার গেল জানা

  • Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন