“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মনে না দেখলে নেহাজ করে
মনে না দেখলে নেহাজ করে
  • Sub Title: মুখে পড়লে কি হয়

মনে না দেখলে নেহাজ করে
মুখে পড়লে কি হয়।

মনের ঘোরে কেশের আড়ে
পাহাড় লুকায়া।।

আহমদ নামে দেখি মিম হরফটি
নফি (১) দেখায়।
ওরে মিম গেলে সে কি হয়
দেখ পড়ুয়া সবায়।
আহাদ আর আহমদে একলা এক
সে মর্ম কে পায়।
আকার ছেড়ে নিরাকারে
সেজদা কি দেয়।
জানাতে ভজন কথা তাইতে খোদা
ওলিরূপ হয়।
লালন গেল ঘোলায় পড়ে
দাহারি (২) আর নয়।।

————
৩৩৮. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২৪৩-৪৪; লালন-গীতিকা, পৃ. ১৪৫।
১. নফি (আরবি)– বাদ; ২. দাহারি (আরবি)– নাস্তিক, অবিশ্বাসী, ধর্মদ্রোহী।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তুমি বিনে মনের বেদন কারে কই
তুমি বিনে মনের বেদন কারে কই

তুমি বিনে মনের বেদন কারে কই

  • Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই
ভবে মানব জন্ম আর হবে না
ভবে মানব জন্ম আর হবে না

ভবে মানব জন্ম আর হবে না

  • Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন