“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন আমার গেল জানা
মন আমার গেল জানা
  • Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন

মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা।

একবার সবুরের দেশে বয় দেখি দম কসে
উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা।।

যে করিল কালার চরণের আশা
জান না রে মন তার কি দুর্দশা
ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুন রূপে প্রভু করে ছলনা।।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট পেল সেহি কৃষ্ণনামে
তারে জলেতে ডুবাইল, অগ্নিতে পুড়াইল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।

কর্ণরাজা ভবে বড়দাতা ছিল
অতিথি রূপে তাহার সবংশে নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল শোগী
অতিথির মন করেন সান্ত্বনা।।

রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কার ভাবে এ ভাব বল রে কানাই
কার ভাবে এ ভাব বল রে কানাই

কার ভাবে এ ভাব বল রে কানাই

  • Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই
চম্পক-বরণী টলমল তরণী
চম্পক-বরণী টলমল তরণী

চম্পক-বরণী টলমল তরণী

  • Sub Title: চলে শ্যামা তরুণী যৌবন-গরবী
যে গুণে তুষিব শ্যামের মন
যে গুণে তুষিব শ্যামের মন

যে গুণে তুষিব শ্যামের মন

  • Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন