কেমন দেহভাণ্ড চমৎকার, ভেবে অন্ত পাবে না তার।
আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার
সেই পঞ্চতত্ব করে একত্র, কীর্তি করে কীর্তিকার।।মেরুদণ্ড শতখণ্ড ব্রহ্মাণ্ড হয় তাহার ‘পর
সাতসমুদ্র চৌদ্দভুবনের নয়নদী বয় নিরন্তর;
ইড়া, পিঙ্গলা, সুষম্না দেখে রঙ হয় তিন প্রকার
উপরে ব্রহ্মনাড়িতে ব্রহ্মরন্ধ্রে রয় মূলাধার।।সপ্তদল পাতালের নিচে চর্তুদল আর কুলকুণ্ডলিনী সদাই স্থির
তার ঊর্ধ্বে বিজনেতে দশমদল কমলের উপর মণিপুরের ঘর
তার ঊর্ধ্বে দ্বাদশদলে ঊনপঞ্চাশ পবনের ঘর
প্রাণ অপান সমান, উদানের ব্যাস হতে গতি কার।।ষড়দলে দুলক্ষ যোজনের পার ষোলকলা গণ্য শরীরে
বিশুদ্বাক্ষ নাম তার ঊর্ধ্বে মহাজ্ঞানে দ্বিদল কমলের ‘পরে;
চন্দ্রবিন্দু অঙ্গ ইন্দুরে জীবের বিন্দু ঝরে সিন্ধু হয় পাথার
লালন বলে জোড়াপদ্ম, নীলপদ্ম, ভেদ কর মন অতিদীপ্তকার।।
কেমন দেহভাণ্ড চমৎকার
- Sub Title: আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
নয়ন ঠারে ঠারে গো ঐ যে রূপবাণে
- Sub Title: এগো কুক্ষণে হইল গো দেখা নয়নে নয়নে
শোনো গো রাই সোহাগিনী
- Sub Title: আর হইও না পাগলিনী
শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
- Sub Title: পিরিত বড় বিষম জ্বালা
কারে শুধাব সে কথা কে বলবে আমায়
- Sub Title: পশুবধ করিলে কি খোদা খুশী হয়
বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া
- Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
খেলা কর, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি
- Sub Title: দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে
- Sub Title: নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে মুছাবে কে
তারে ভাবলে কি আর
- Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু
কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
- Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
ও আমার ভাটিয়ালি গাঙের পানি
- Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
বল রে সেই মনের মানুষ কোনজনা
- Sub Title: মা করে পতিভজনা মওলা তারে বলে মা
কার পরানের পাখি তুমি রে
- Sub Title: কার পিঞ্জিরে থাকো
বাংলা
English 
Comments