“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
  • Sub Title: মুখে ক’ক বা না ক’ক

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণির মতন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি
চিত্রগুপ্তী তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুই মদন-রসে বেড়াস ঘুরে
সে প্রেম মনে কৈ দাঁড়ায়।।

——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫-৭৬
কথান্তর :
শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণি যেমন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম-মন্ত্রটি
চিত্রগুপ্ত তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুমি মদন-রসে বেড়াও ঘুরে
সে প্রেম সনে কই দাঁড়ায়।।

লালন-গীতিকা, পৃষ্ঠা ১১৫-১৬; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৪৪
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে আভোগ স্তবকটি এভাবে লেখা হয়েছে :
সিরাজ সাঁই কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
মদন-রসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায়।। – পৃষ্ঠা ৩০৮

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি নালিশ করি রাজ দরবারে
আমি নালিশ করি রাজ দরবারে

আমি নালিশ করি রাজ দরবারে

  • Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
দিনের বিচার করো
দিনের বিচার করো

দিনের বিচার করো

  • Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
শ্যামের বাঁশি বাজিল বিপিনে
শ্যামের বাঁশি বাজিল বিপিনে

শ্যামের বাঁশি বাজিল বিপিনে

  • Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন