“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে বুঝিতে পারে মাওলার কুদরতি
কে বুঝিতে পারে মাওলার কুদরতি
  • Sub Title: আপনি ঘুমায় আপনি জাগে

কে বুঝিতে পারে মাওলার কুদরতি।
আপনি ঘুমায় আপনি জাগে
আপনি লুটে সম্পত্তি।।

গগনের চাঁদ গগনে রয়
ঘটেপটে তার জ্যোতির্ময়
তেমনি খোদা খোদরূপে রয়
তার অনন্ত রূপ আকৃতি।।

অনেকে তাই ভাবে সদা
নিরাকার বটে সেহি খোদা
আহমদী কবে কেবা
করেছে সৃষ্টির স্থিতি।।

আদমের কলবের মাঝে
আত্মারূপে কে বিরাজে
লালন বলে তাই না বুঝে
হল আজাজিলের দুর্গতি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

  • Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা
তোরা কে যাবে সই যমুনা নীরে
তোরা কে যাবে সই যমুনা নীরে

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
খোদে খোদার প্রেমিক যে জনা
খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

  • Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন