কারে শুধাব সে কথা কে বলবে আমায়।
পশুবধ করিলে কি খোদা খুশী হয়।।ইব্রাহিম নবিকে শুনি
আদেশ করেন আল্লা গনি
প্রিয় বস্তু দাও কোরবানি
দুম্বা বলির আদেশ কোথায়।।মরণের আগে মরা
আপন প্রাণ কোরবানি করা
প্রাণ অপেক্ষা সেই পেয়ারা
সে ভেদ কী বুঝায় শরায়।।সারিয়া আপনার জান
আবেগেতে দাও বলিদান
নবিজীর হাদিস ফরমান
মউত আন্তা কাবলা আণ্ডা মউত তাই।।কেমনে হবে কোরবানি
সে ভেদ প্রকাশ নাহি জানি
লালন বলে কোথা জানি
সাঁইয়ের কোরবানি এক্তেদায়।।
কারে শুধাব সে কথা কে বলবে আমায়
- Sub Title: পশুবধ করিলে কি খোদা খুশী হয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 80
লালন গীতি এর নতুন প্রবন্ধ
তুমি বা কার কে বা তোমার এই সংসারে - ভব সংসার
- Sub Title: মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে
পড়ে ভূত আর হোসনে মনরায়
- Sub Title: কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়
মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে
- Sub Title: খুলেছে
দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়
- Sub Title: মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়
পার নিৰ্হেতু সাধনা করিতে
- Sub Title: যাও রে ছেড়ে জরা-মৃত্যু নাই যে দেশেতে
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
মন আমার কুসর মাড়ায় জাট হলরে
- Sub Title: চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে
যে ভাবো গোপী ভাবনা
- Sub Title: সামান্য জ্ঞানের কাজ নয় সে-ভাব জানা
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
- Sub Title: জল শুকাবে মীন পালাবে
ও ভাণ্ডে আছে কত মধু ভরা
- Sub Title: ভরা
গোপনে রয়েছে খোদা তারে চেন নি
- Sub Title: কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন
ভজ মুর্শিদের কদম এই বেলা
- Sub Title: চার পেয়ালা হৃৎকমলা
বাংলা
English 