“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পড়ে ভূত আর হোসনে মনরায়
পড়ে ভূত আর হোসনে মনরায়
  • Sub Title: কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়

পড়ে ভূত আর হোসনে মনরায়।
কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়।।

আলেফ হে আর মিম দালেতে
আহাম্মদ নাম লিখা যায়
মিম হরফটি নফি করে
দেখ না খোদা কারে কয়।।

আকার ছেড়ে নিরাকারে
ভজলি রে আধেলার প্রায়
আহাদে আহাম্মদ হলো
করলি নে তার পরিচয়।।

জাতে ছেফাত ছেফাতে জাত
দরবেশে তায় জানিতে পায়
লালন বলে, কেঠো মোল্লা
ভেদ না জেনে গোল বাধায়।।

শিল্পীঃ- রেনা ফকির

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন