পার নিৰ্হেতু সাধনা করিতে।
যাও রে ছেড়ে জরা-মৃত্যু নাই যে দেশেতে।।নিৰ্হেতু সাধক যারা
তাদের সাধন খাঁটি জবান খারা
উপসখা কাটিয়ে তারা
চলেছে পথে৷।
মুক্তিপদ ত্যজিয়ে সদায়
ভক্তিপদ রেখ হৃদয়
শুদ্ধ প্রেমের হবে উদয়
সাঁই রাজি যাতে।
সমঝে সাধন কর তবে
এবার গেলে আর কি হবে
লালন বলে, পড়বি তবে
লক্ষ যোনিতে।।————
৩২১. লালন ফকির; কবি ও কাব্য, পৃ. ১৮৮; লালন-গীতিকা
পৃ. ২৩-২৪ (এখানে অন্তরার ২য় চরণ “তাদের সাধন খাঁটি, করণ সারা” রূপে উল্লিখিত হয়েছে।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১১৭ (এখানে উপসখা স্থলে ‘রূপের ভোল’ কথান্তর আছে)।
বাউল কবি লালন শাহ, পৃ.
২৮৯ (এখানে আভোগের ‘সাধন’ স্থলে ‘ভজন’ এবং ‘কি’ স্থলে ‘না’ কথান্তর আছে)। ‘হারামণি’
২য় খণ্ডে অন্তরার ২য় চরণ ‘ও তার করণ খাঁটি জবান সারা’ এবং ভনিতা ‘লালন কয়, পারবি তবে
লক্ষ্য জানিতে’ রূপে লেখা হয়েছে। সঞ্চারী স্তবকটি হল :
ভক্তিভাবে রেখে হৃদয়
মুক্তির পথে যাচ্ছে সদায়
তবে হয় প্রেমের উদয়
সাঁই রাজি
যাতে।। — পৃ. ৮০
পার নিৰ্হেতু সাধনা করিতে
- Sub Title: যাও রে ছেড়ে জরা-মৃত্যু নাই যে দেশেতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি
- Sub Title: কি জানি কি সন্ধানে হরিয়া লয় পরানী চি
জানবো এই পাপী হতে
- Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা
- Sub Title: কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
- Sub Title: শাশুড়ি কি হয় গো
ভবে আন্ধা-ধুন্ধার মেলা
- Sub Title: কানায় কালে গালাগালি
জাল ফেলে মাছ ধরবে যখন
- Sub Title: কাতলা পোনা চুনো-চানা
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ
- Sub Title: সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন কে জাগে
বাঁশি কে বাজাইয়া যায়
- Sub Title: এমন সুখের বাঁশিয়ে রাধারে জাগায়
আমার কি হৈল যন্ত্রণা গো সখী
- Sub Title: কি অনল জ্বালাইয়া গেল শ্যাম কালিয়া সোনা
বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না
- Sub Title: তার কাছে আর যেয়ো না যেয়ো না
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
- Sub Title: মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী
যারে ভাবলে পাপীর পাপ হরে
- Sub Title: দিবানিশি ডাক মন তারে
বাংলা
English 
Comments