“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দেখ না রে ভাব না রে ভাবের কীর্তি
দেখ না রে ভাব না রে ভাবের কীর্তি
  • Sub Title: জলের ভিতরে রে জুলছে বাতি।।(1)

দেখ না রে, ভাব না রে ভাবের কীর্তি।
জলের ভিতরে রে জুলছে বাতি।।(1)

ভাবের মানুষ ভাবের খেলা
ভাসে বসে দেখ নিরালা
নীরে-ক্ষীরোতে ভেলা রয় যুতি।।

জ্যোতিতে রতি উদয়
সামান্যে কি তাই জানা যায়
তাতে কত রূপ দেখা যায় লাল মোতি।।

যখন নিঃশব্দে শব্দেরে খাবে
তখন ভবের খেলা ভেঙ্গে যাবে।
লালন কয়, দেখবি কিরে(2) কি গতি।।

—————
রবীন্দ্রনাথ ঠাকুর, “লালন ফকিরের গান’, প্রবাসী, মাঘ, ১৩২২
কথান্তর : 1. জলের ভিতরে রে জ্বলছে এক বাতি।
2. ফিরে।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কী আইন আনিল নবি
কী আইন আনিল নবি

কী আইন আনিল নবি

  • Sub Title: রেজাবন্দি সালাত জাকাত

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন