লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র
ঠিক হইয়া বও তরীর 'পর।
প্রেমের বড়শি ফেলবি জলে খবরদার।।পাকাও এক রাগের সুতা
ছয় তারে করে একেস্তার।
ভাবের একটি টোম১ লাগাইয়া
গেঁথে দাও সুতায়।
নিচে সাড়া পেলে ভেসে উঠবে
আর ও ব্রহ্মাকোরা একেস্তার।।নদীতে সদায় উঠে জল
ও সে করছে টলমল
রাগের ছড়ি, ছিপের বাড়ি খেলে বেটা
শুকনায় হবি তল।
কত রসিক জেলে জাল ফেলে
প্রাণ নিয়ে দিচ্ছে সাঁতার।।ও আবার দেখে নদীর কূল
ও তোর লাগবে মহাভুল
টেপায়২ নিবে আধার৩ কেটে
বেটা হবি নামাক্কুল।
ফকির লালনের হয় এমনি দশা রে
ও যেমন ভেদায় রুই করছে আহার।।————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৪
গানটিতে বঁড়শি দ্বারা মাছ ধরার রূপক আছে। বাউলমতে পরমাত্মা মীন রূপে দেহে বিরাজ করেন। সেই কারণে মাছ ধরার কল্পনা করা হয়েছে। পূর্বোক্ত গানের (রাখলে সাঁই কূপজল করে) আঙ্গিকে এটি রচিত। সংগ্রহে ত্রুটি থাকার কারণে স্থানে স্থানে ছন্দঃপতন ঘটেছে।
১. টোম – বঁড়শির ফাৎনা
২. টেপা – এক প্রকার ক্ষুদ্র মাছ
৩. আধার – বঁড়শির চার; আটা, কেঁচো, বোলতার ডিম মাছ ধরার আধার রূপে ব্যবহৃত হয়।
লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র
- Sub Title: ঠিক হইয়া বও তরীর 'পর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 64
বাউল গান এর নতুন প্রবন্ধ
মিছে ভবে খেলতে আলি তাস
- Sub Title: ও তোর মন্ত্রী করল সর্বনাশ
দেখ না রে ভাব না রে ভাবের কীর্তি
- Sub Title: জলের ভিতরে রে জুলছে বাতি।।(1)
মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে
- Sub Title: যে নাম স্মরণ করে
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
এ কী হরষ হেরি কাননে
- Sub Title: পরান আকুল স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
- Sub Title: উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে
যে দুঃখ দিয়াছ রাই
- Sub Title: আমার বলতে প্রাণ যায়
সে ভাব সবাই কি জানে
- Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে
- Sub Title: শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
- Sub Title: শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
রে মন কী রসে ভুলিয়াছো
- Sub Title: অসার সংসারে আশা
আলক সাঁই আল্লাজী মিশে
- Sub Title: ফানা ফিল্লায় মোরাকাবা
বাংলা
English 
Comments